করোনার মাঝেই সন্তান জন্ম, নবজাতকের নাম ‘লকডাউন’

০৯ এপ্রিল ২০২০, ১০:৪৭ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অনেক দেশের মতই ভারতেও লকডাউন রাখা হয়েছে। আর এই লকডাউনেই মাঝেই ভারতের মধ্যপ্রদেশের শেওপুরের এলাকায় এক নবজাতকের জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছে 'লকডাউন'। লকডাউনের এই কঠিন সময়কে মনে রাখতে সদ্যজাতের নাম রাখলেন 'লকডাউন'।

মধ্যপ্রদেশের শেওপুরের বাসিন্দা রঘুনাথ মালি ও তাঁর স্ত্রী মঞ্জু। কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন মঞ্জু। ৬ এপ্রিল সেখানেই একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। এরপরই বাবা রঘুনাথ মালি ও মা মঞ্জু মিলে সন্তানের নাম রাখেন লকডাউন। তবে প্রশ্ন হলো যে লকডাউন নিয়ে সবার মনে নেতিবাচক প্রভাব পড়ছে তাকেই কেন নাম হিসেবে বেছে নিলেন ওই দম্পতি।

এ প্রসঙ্গে মালি দম্পতি বলেন, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তা একেবারেই অপ্রত্যাশিত। সন্তানই সারাজীবন এই ঘটনা আমাদের মনে করাবে। সেই কারণেই এই সিদ্ধান্ত।” করোনা সংক্রমণের আশঙ্কায় স্তব্ধ দেশ। একটানা লকডাউনে জীবনে হয়ে পড়ছে অচল প্রায়। ক্রমশ যেন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন সকলে। বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের দম্পতির এই ‘লকডাউন’ কীর্তি সবার নজর কেড়েছে। তাদের মানসিক প্রশংসাও করেছেন অনেকে।

এর আগে উত্তর প্রদেশের এক দম্পতি তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন করোনা। অন্যদিকে মেক্সিকোতেও যমজ শিশুর নাম রাখা হয়েছে করোনা ও ভাইরাস।

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬