করোনাভাইরাস: আমেরিকায় একদিনে মৃত্যু ১৭৮১

০৯ এপ্রিল ২০২০, ০৮:৪৪ AM

© সংগৃহীত

চীনের উহান শহর থেকে পৃথিবীর দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এরই মধ্যে করোনাভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। প্রযুক্তির চরম উৎকর্ষের দিনে এসেও একটা অদৃশ্য ভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে মানুষ। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৩০০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬২২ জনের।

শুধু বুধবারই দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৮১ জনের। আর এই সময়ে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯৬৫ জনের।

বুধবার শুধু নিউইয়র্কে মৃত্যু হয়েছে ৭৭৯ জনের, শহরটিতে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৩২ জন। এছাড়াও এদিন নিউজার্সিতে মারা গেছে ২৭২ জন, আক্রান্ত হয়েছে ৩ হাজার ২১। মিশিগানে মারা গেছে ১১৪ জন, আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৬। ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ৫১ জনের, আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫। লুসিয়ানায় মারা গেছে ৭০ জন, আক্রান্ত হয়েছে ৭৪৬। ম্যাসাচুসেটসে মৃত্যু হয়েছে ৭৭ জনের, আক্রান্ত ১ হাজার ৫৮৮। পেনসিলভেনিয়ায় মৃত্যু হয়েছে ৬০ জনের, আক্রান্ত ১ হাজার ২৯৪। ফ্লোরিডায় মৃত্যু হয়েছে ২৭ জনের, আক্রান্ত হয়েছে ৯৫১ জন। ইলিনয়িসে মারা গেছে ৮২ জন, আক্রান্ত ১ হাজার ৫২৯ এবং জর্জিয়ায় মৃত্যু হয়েছে ১৪ জনের, আর আক্রান্ত হয়েছে 7৪৫ জন।

এদিকে, প্রাণঘাতী এই করোনাভাইরাসে ইতোমধ্যে ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭ হাজার জন। মৃত্যু হয়েছে ৮৮ হাজারেরও বেশি মানুষের।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬