প্রথমবারের মতো নামাজ সম্প্রচার করেছে বিবিসি রেডিও

০৮ এপ্রিল ২০২০, ০৯:১১ PM

© সংগৃহীত

প্রথমবারের মতো বিবিসি রেডিওতে (স্থানীয়) সম্প্রচারিত জুমার নামাজ শুনতে পেরেছেন যুক্ত রাজ্যের মুসলমানরা। বিভিন্ন ইমাম সাহেবরা প্রতি সপ্তাহে বিবিসির স্থানীয় ১৪ টি রেডিও স্টেশন থেকে খুতবা এবং নামাজের ইমামতি করার আগে কোরআন বা হাদীস থেকে তেলাওয়াত সম্প্রচার করেছেন। খবর- আরব নিউজের

ওই স্টেশনগুলোর শ্রোতারা ব্রিটেনের বিভিন্ন অংশে রয়েছেন যেখানে অনেক মুসলিম জনগোষ্ঠীর বাস- লন্ডন, লিডস, স্টোক, ডার্বি, ম্যানচেস্টার, কভেন্ট্রি, নটিংহ্যাম, ল্যাংকাশায়ার, শেফিল্ড, দ্য য়েস্ট মিডল্যান্ডস, বার্কশায়ার, ওয়ারউইকশায়ার, দ্য থ্রি কাউন্টিস, মার্সেসাইড।

বিবিসি লোকাল রেডিওর প্রধান ক্রিস বার্নস বলেন, সম্প্রদায়ের মানুষকে পরস্পর সংযুক্ত করাই স্থানীয় রেডিওগুলোর কাজ এবং আমরা আশা করি যে এই সাপ্তাহিক অনুষ্ঠানগুলো একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মুসলমান সম্প্রদায়ের মানুষের একাকীত্ব দূর করতে সহায়তা করবে।

ব্রিটেনে করোনা ভাইরাস বিস্তার রোধে নেয়া পদক্ষেপের কারণে ২৩ শে মার্চ থেকে সারা দেশের উপাসনালয়গুলো বন্ধ রয়েছে। বিবিসি ৩৯ টি স্থানীয় এবং জাতীয় স্টেশনে রবিবার খ্রিস্টান পরিষেবাগুলোও সম্প্রচার করে যাচ্ছে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া জুমার নামাজের সম্প্রচার ততদিন অব্যাহত থাকবে যতদিন না মুসলমানরা তাদের স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে পারছেন। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু যেমন হিন্দু এবং ইহুদি সম্প্রদায়ের জন্যও নিয়মিত সম্প্রচারের পরিকল্পনা রয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬