দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল চান হরভজন

০৮ এপ্রিল ২০২০, ১২:২৮ PM

© ফাইল ফটো

চলতি বছরে আইপিএল হওয়া নিয়ে এখনও আশাবাদী ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ। সে ক্ষেত্রে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হলেও কোনও আপত্তি নেই তাঁর। তবে সঙ্গে এ কথাও তিনি জানিয়েছেন, করোনা-সংক্রমণের জেরে মহামারি অবস্থা নিয়ন্ত্রণে এলে তবেই এই প্রতিযোগিতা হওয়া উচিত। কারণ, মানুষের সুস্থতার দিকটাই সবার আগে।

মঙ্গলবার তিনি বলেন, ‍দর্শকেরা সব সময়েই গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে পছন্দ করি না আমি। কারণ এতে সেই উৎসাহ বা উদ্দীপনা পাওয়া যায় না। কিন্তু একান্তই যদি ফাঁকা মাঠে খেলতে হয়, আর কী-ই বা করা যাবে? যদি দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল হয়, তা হলে নিশ্চিত করতে হবে প্রতিটি দর্শক যেন টিভিতে সেই ম্যাচ দেখতে পারেন।

অভিজ্ঞ এই ক্রিকেটার সঙ্গে যোগ করেন, ‍এ ক্ষেত্রে আমাদের সব ব্যাপারেই সতর্ক পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে প্রাধান্য দিতে হবে খেলোয়াড়দের। যেখানে খেলা হবে সেই স্টেডিয়াম থেকে হোটেল, উড়ান সব কিছুই যেন জীবাণুমুক্ত থাকে।’’

হরভজন আরও বলেন, ‍আইপিএলে ম্যাচগুলো খেলতে না পারার অভাব অনুভব করছি। আশা করেছিলাম, এ বার ফাইনাল-সহ ১৭টি ম্যাচ খেলব। আশা করছি, আইপিএল দ্রুতই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬