লকডাউন, সিগারেট কিনতে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে যাত্রা

০৭ এপ্রিল ২০২০, ০৯:৪৫ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অনেক দেশ লকডাউন করা হয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট। ফলে সিগারেটের নেশায় আসক্তরা পড়েছেন বিপাকে। তবে তাই বলে আর সিগারেট খাওয়া বন্ধ থাকতে পারেনা। সিগারেট কিনতে তাই পায়ে হেঁটে ফ্রান্স থেকে স্পেনের পথে রওয়া দিলেন এক যুবক।

কম পয়সায় অনেক সিগারেট মজুত করতে পাহাড় ডিঙিয়ে হাঁটছিলেন ওই যুবক। তবে পাহাড়ের জঙ্গল পেরোতে নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করে ফ্রান্সের মাউন্টেন পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে সুস্থ থাকলেও লকডাউন ভাঙার অপরাধে তাকে ১২০পাউন্ড জরিমানা করেছে ফ্রান্সের প্রশাসন।

পিরেনিস পর্বত পেরিয়ে ফ্রান্স থেকে স্পেনে যাচ্ছিলেন ওই যুবক। গন্তব্য ছিল নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারা। সেখানে নাকি সস্তায় সিগারেট পাওয়া যায়। অনেকটা পথ অতিক্রম করলেও শেষপর্যন্ত পিরেনিস পর্বত অতিক্রম করতে গিয়ে সমস্যায় পড়েন ওই যুবক৷ পাহাড়ের প্রায় খাদের সামনেই জ্ঞান হারান তিনি ৷

করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে ইউরোপের দেশে দেশে এখন লকডাউন। স্পেনের অবস্থা তার মধ্যে ভয়াবহ। ইতালির পর স্পেনেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আর সেই মৃত্যুপুরী স্পেনের উদ্দেশেই হাঁটতে শুরু করেছিলেন এই যুবক।

সূত্র: সিএনএন।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬