করোনাভাইরাস: ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট এখন ডেলিভারি ভ্যান চালক

০৭ এপ্রিল ২০২০, ১০:০২ AM

© সংগৃহীত

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এরই মধ্যে করোনাভাইরাসের কারণে বিশ্ব জুড়ে হাজার হাজার এয়ারলাইনসের কর্মী তাদের কাজ হারিয়েছেন। বসে আছে হাজার হাজার উড়োজাহাজ বিমানবন্দরগুলোর হ্যাঙ্গারে। করোনার আতঙ্কে বন্ধও হয়ে গেছে অনেক বিমানবন্দর।

এ পরিস্থিতিতে ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলট তাই এখন কাজ করছেন দেশের এক বড়ো সুপারস্টোর চেন টেসকোর ডেলিভারি চালক হিসেবে।

ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক পাইলট পিটার লগিন সোমবার (৬ এপ্রিল ) এ নিয়ে টুইটারে এক পোস্টে লেখেন, সেভেন-ফোর-সেভেনের চাবি আপাতত ঝুলিয়ে রেখেছি। এখন ফিরে এসেছি টেসকোর ভ্যানের ককপিটে।

পিটার লগিনের টুইটার প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি মূলত একজন পাইলট। কাজ করেছেন ব্রিটিশ এয়ারওয়েজে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬