করোনায় মারা গেলেন পেপ গার্দিওলার মা

০৬ এপ্রিল ২০২০, ০৮:৩৫ PM
মায়ের সঙ্গে পেপ গার্দিওলা

মায়ের সঙ্গে পেপ গার্দিওলা © মিরর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলার মা ডোলোরস সালা ক্যারিও মারা গেছেন। স্পেনের বার্সেলোনায় মারা যাওয়া সালার বয়স হয়েছিল ৮২ বছর। টুইটারে এক বিবৃতিতে ম্যান সিটি ক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মিরর অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পেপ’র মায়ের মৃত্যুতে ম্যানচেস্টার সিটি পরিবার মর্মাহত। মৃত্যুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। ক্লাবের সঙ্গে জড়িত সবাই পেপ, তার পরিবার এবং বন্ধু-বান্ধবের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

পেপের বাবা ভ্যালেন্টিকে বিয়ে করেন ডোলোরস। তাদের পরিবারে পেপ ছাড়াও আরও দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। বার্সেলোনার কোচ থাকাকালে নিজের ছেলের কীর্তি প্রত্যক্ষ করেছেন তিনি। বার্সায় ছয়টি স্প্যানিশ কাপ এবং ইউরোপীয়ান কাপ জিতেছেন পেপ।

এছাড়া বার্সার ম্যানেজার হিসেবেও ছেলের দারুন সাফল্য দেখেছেন তিনি। পরে পেপ বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির দায়িত্ব পান।

এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, ইসিকে জানানোর প…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই সনদ শুধু একটি সংবিধান নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রূপর…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬