ভারত

এক হাসপাতালে ২৯ চিকিৎসাকর্মীর দেহে করোনা শনাক্ত

০৬ এপ্রিল ২০২০, ০৭:৩৫ PM

© এনডিটিভি

করোনাভাইরাসের সংক্রমণে কাঁপছে গোটা বিশ্ব। এর মধ্যে ভারতের মুম্বাই শহরের একটি হাসপাতালের ২৬ জন নার্স ও তিন জন চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর- এনডিটিভির

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াকহাট নামের ওই হাসপাতালটি বন্ধ করে দিয়ে সেটিকে আইসোলেটেড করা হয়েছে। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দুইবার পরীক্ষার করে সবার ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত হাসপাতালটিতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, ৭০ বছর বয়সী এক কোভিড-১৯ পজিটিভ রোগীর দেখাশোনায় নিয়োজিত দু’জন নার্সের মধ্যে প্রথমে করোনার সংক্রমণ ছড়ায়। তাদের কাছ থেকে সংক্রমিত হন অপর ২৭ জন নার্স ও চিকিৎসক। আক্রান্ত নার্সদের কোয়ার্টার থেকে হাসপাতালে নিয়ে এসে আলাদা কেবিনে রাখা হয়েছে।

ভারতের অন্যতম সবচেয়ে ভাইরাস আক্রান্ত মেট্রোপলিটন শহর মুম্বাইয়ে এ পর্যন্ত ৪৫৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া চিকিৎসাকর্মী আক্রান্ত হওয়া হাসপাতালটির ২৭০ জন রোগী ও নার্সকে পরীক্ষা করা হয়েছে।

আক্রান্ত ডাক্তারের মধ্যে একজনের চিকিৎসা চলছে সেভেনহিলসে, অন্যজনের এসএল রাহেজা হাসপাতালে। আরও ২৭০ জন স্বাস্থ্যকর্মীর লালারসের নমুনা পাঠানো হয়েছে ল্যাব-টেস্টের জন্য।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনটি দেখুন এখানে

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close