করোনা মোকাবিলায় মোদিকে ফোন করে ওষুধ চাইলেন ট্রাম্প

০৬ এপ্রিল ২০২০, ১১:৪০ AM

© ইন্টারনেট

ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ সরবরাহ করার জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিজেই জানিয়ে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন তাঁরাও।’

ট্রাম্প আরও বলেন, ‘ভারতে বিপুল পরিমাণে এই ওষুধ তৈরি হয়। সেখানে এই ওষুধের চাহিদাও রয়েছে প্রচুর। যে পরিমাণ ওষুধের বরাত দিয়েছি আমরা, তা সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছি ভারতকে।’

ভারতে করোনাভাইরাসের সংক্রমণের পর পরই হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় থাকা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডাইরেক্টরেট জেনারেল (ডিজিএফটি)-এর কার্যালয় এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল, অবিলম্বে এই ওষুধের রফতানি নিষিদ্ধ করবে ভারত।

পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়, এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপত্কালীন প্রয়োজনেই এই ওষুধ রফতানি করা যাবে।

গোটা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। খবর: আনন্দবাজার।

বিকাশ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১২ মার্চ
  • ০২ মার্চ ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
  • ০২ মার্চ ২০২৬
‘ভুলবশত’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: ইউএস…
  • ০২ মার্চ ২০২৬
লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতেই হবে ১৯তম নিবন্ধনের পরীক্ষা: চেয়…
  • ০২ মার্চ ২০২৬
ইবিতে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে হল প্রশাসনের ইফতার: ছ…
  • ০২ মার্চ ২০২৬
জামায়াত নেতাকে বিএনপি নেতার চড়-থাপ্পড়, সিসিটিভি ফুটেজ শেয়ার…
  • ০২ মার্চ ২০২৬