বাঘ এবং বিড়ালও করোনায় আক্রান্ত

০৬ এপ্রিল ২০২০, ১০:৩৮ AM

মহামারি করোনা ভাইরাস এবার যুক্তরাষ্ট্রে এক বাঘের শরীরে পাওয়া গেল। নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার বাঘটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এই প্রথম কোনো পশু এ ভাইরাসে আক্রান্ত হলো। এদিকে বেলজিয়ামে আক্রান্ত হয়েছে পোষা বিড়াল। সোমবার ব্রঙ্কস চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ৪ বছর বয়সী মালায়ান এই বাঘটির শুষ্ক কাশি হচ্ছিল। সেইসঙ্গে ক্ষুধা কমে গিয়েছিল তার। চিকিৎসার জন্য তাকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেয়া হয়। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে।

যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন তার কাছ থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসমাগম এড়াতে গত ১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে ব্রঙ্কস চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

এদিকে মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ৩ লাখ ৩৭ হাজার ৩১০ জন করোনা রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭৬ জন করোনা রোগী মারা গেছেন। সব মিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৫২৮ জন।

বেলজিয়ামের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, দেশটিতে করোনায় আক্রান্ত এক ব্যক্তির কাছ থেকে তার পোষা বিড়ালের শরীরে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। তবে মানুষের শরীর থেকে পোষা প্রাণীতে এ ধরনের সংক্রমণের ঘটনা বিরল। দ্য হাফিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬
বুটেক্সে অনুষ্ঠিত হল আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার
  • ২৩ এপ্রিল ২০২৬