ভারতে লাগামহীন গতিতে করোনাভাইরাস, মৃতের সংখ্যা বেড়ে ৮৩

০৫ এপ্রিল ২০২০, ০৮:৫৭ PM

© ইন্টারনেট

ভারতের মহারাষ্ট্রকে পিছনে ফেলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় শীর্ষে উঠে এল দিল্লি। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসেব অনুযায়ী, দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫০৩। এ দিন সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যায় দিল্লি ছিল তৃতীয় স্থানে, মহারাষ্ট্র ও কেরালার পরে। কিন্তু সন্ধ্যার হিসেবে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন।

অন্যদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৭৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। সুস্থ হয়ে উঠেছেন ২৭৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় দিল্লি উপরে উঠে আসায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫। মৃতের সংখ্যা তিন।

আক্রান্তের সংখ্যায় দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ুর পর রয়েছে কেরল (৩০৬), তার পর তেলঙ্গানা (২৬৯), উত্তরপ্রদেশ (২২৭), রাজস্থান (২০০), এবং অন্ধ্রপ্রদেশ (১৯০)। মৃত্যুর নিরিখেও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ২৪ জনের। গুজরাটে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি ৪৯ জন সুস্থ হয়ে উঠেছে কেরল থেকে।

অন্য দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০। মৃতের সংখ্যা তিন। খবর: আনন্দবাজার।

অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬