করোনার টিকা আবিষ্কারে অকাতরে ডলার ঢালছেন বিল গেটস

০৫ এপ্রিল ২০২০, ০৭:৩৫ PM

© ফাইল ফটো

করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে যে কোনও সরকারি উদ্যোগের চেয়ে দ্রুত কাজ করছে গেটস ফাউন্ডেশন। কোটি কোটি ডলার লোকসানের ঝুঁকি নিয়েও সাতটি সম্ভাব্য করোনা প্রতিষেধক টিকা তৈরির উদ্দেশে একাধিক কারখানা গড়ছেন বিল গেটস।

মার্কিন টিভি চ্যানেলের ‘দ্য ডেলি শো’ অনুষ্ঠানে সঞ্চালক ট্রেভর নোয়ার কাছে তিনি দাবি করেছেন, করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে যে কোনও সরকারি উদ্যোগের চেয়ে দ্রুত কাজ করে তাঁর দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে গেটস, ‘ছোঁয়াচে রোগ সম্পর্কে আমাদের ফাউন্ডেশনের বিশেষ দক্ষতার উপর ভিত্তি করে আমরা এই মহামারী নিয়ে ভেবেছি, প্রস্তুতির জন্য কিছু জিনিস তৈরি করতে খরচ করেছি, যেমন এই টিকা প্রকল্প। তাড়াতাড়ি অর্থের ব্যবস্থা করলে দ্রুত কাজ হয়।’

গেটস জানিয়েছেন, সাত জন টিকা আবিষ্কারককে বেছে নিয়ে তাঁদের জন্য উৎপাদন পরিকাঠামো তৈরি করা হয়েছে। তাঁর কথায়, ‘শেষ পর্যন্ত হয়তো তাঁদের মধ্যে থেকে দুই জনকে চূড়ান্ত পর্যায়ে বেছে নেওয়া হবে। তবু এই সাত জনের জন্যই কারখানা তৈরি করা হচ্ছে। আসলে সময় বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চলতি সপ্তাহে ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক নিবন্ধে গেটস জানিয়েছেন, ‘নির্বাচিত হবে না, এমন প্রকল্পের পিছনেও কয়েক লাখ ডলার খরচ হবে আমাদের, কারণ তার চেয়ে আরও ভালো কিছু আবিষ্কৃত হবে।’ খবর: হিন্দুস্তান টাইমস।

ছাত্রদলের ইফতার মাহফিলে গিয়ে ইফতারি পাননি অনেক ছাত্রী, দুঃখ…
  • ০২ মার্চ ২০২৬
পারমাণবিক ‘ওয়ারহেড’ বাড়ানোর ঘোষণা দিল ফ্রান্স
  • ০২ মার্চ ২০২৬
‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মেধার সঙ্গে যোগ্যতা দেখা হতো …
  • ০২ মার্চ ২০২৬
আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাহিদের
  • ০২ মার্চ ২০২৬
সাবেক উপদেষ্টা আদিলুর রহমানকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ
  • ০২ মার্চ ২০২৬
ছাত্রীদের ইনবক্সে ‘বাজে ছবি-সেক্স চ্যাট’, প্রকাশ্যে আসার পর…
  • ০২ মার্চ ২০২৬