করোনা: তাবলিগের লোকদের গুলি করে মারতে বললেন রাজ ঠাকরে

০৪ এপ্রিল ২০২০, ০৮:৩৪ PM

© ফাইল ফটো

তাবলিগ জামাতের লোকদের চিকিৎসার পরিবর্তে গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। শনিবার তিনি এমন মন্তব্য করেন। যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

রাজ ঠাকরে বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সাথে এ বিষয়ে কথা বলেছি। এ ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে। মারকাজের সাথে জড়িত এই জাতীয় লোকের ঔদ্ধত্য সহ্য করার মতো নয়। সেজন্য, তাদের চিকিৎসা করার দরকার নেই, বরং তাদের গুলি করে মারা উচিত। এই মারাত্মক সঙ্কটে পুলিশ, নার্স এবং চিকিৎসকরা গভীর রাত পর্যন্ত কাজ করছেন। যদি তাদের ওপরে আক্রমণ করা হয়; তবে আক্রমণকারীকে শিক্ষা দেয়া উচিত।

রাজ ঠাকরে আরও বলেন, দেশ এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় ওরা ধর্মটাকেই বড় করে দেখছে। এর মধ্যে যদি কোনও ষড়যন্ত্র থাকে তাহলে তাবলিগ জামাতে থাকা লোকজনকে পেটানো উচিত। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করা উচিত।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬