নিউইয়র্ক

ঘণ্টায় ২৩ জনের প্রাণ নিচ্ছে করোনা

০৪ এপ্রিল ২০২০, ০৩:২১ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছে। সে হিসেবে দেশটির এই অঙ্গরাজ্যে প্রতি ঘণ্টায় ২৩ জন মারা গেছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৯৩৫ জন মারা গেছে। আর গত ২৪ ঘণ্টায় যে ৫৬২ জন মারা গেছে, তা একদিনের হিসাবে সর্বোচ্চ। অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৮৬৩ জনে।

ডেইলি মেইলের প্রতিবেদন আরও বলা হয়েছে, করোনায় নিউইয়র্কে মৃতের সংখ্যা টুইন টাওয়ারে হামলায় নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ৯/১১-এর ওই বিমান হামলায় ওইদিন ২ হাজার ৭৫৩ জন মারা যান এবং পরবর্তীতে পেন্টাগন ও ইউনাইটেড ফ্লাইট ৯৩ আরেক বিমান হামলায় আরও ২২৪ জন মারা যান।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬