লকডাউন ভেঙে রাস্তায়, গুলিতে নিহত তরুণ

০৪ এপ্রিল ২০২০, ০৩:০০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন করা হয়েছে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চল। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়ির বাইরে আসায় এক তরুণের উপর গুলি চালায় দেশটির সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়। নাইজেরিয়ার ওয়ারি শহরে এই ঘটনা ঘটে। নিহতের নাম জোসেফ পেসুক।

জানা গেছে, নাইজেরিয়ার ডেলটার ওয়ারি শহরেও লকডাউন চলছিল। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হয় জোসেফ পেসুক। এরপর তার উপর গুলি চালায় দেশটির সেনাবাহিনী। এই ঘটনার পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিক, শনিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, নাইজেরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। আর এই মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দু’শর বেশি। দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে। আর লকডাউন ভেঙে রস্তায় বের হতেই চলে গুলি।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬