লন্ডন থেকে মেসেজ পেয়ে অভুক্তের কাছে ছুটলেন রাব্বানী

০৪ এপ্রিল ২০২০, ০৯:০৬ AM

করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেক হৃদয়বান মানুষ। এবার অনাহারে অসুস্থ হয়ে পড়া এক যুবকের কাছে খাবার পৌঁছে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রাব্বানী। তিনি লিখেন, লন্ডন থেকে এক ছোট বোনের ইনবক্স পেলাম। গুলশান কালাচাঁদ এলাকায় নরসিংদী থেকে ঢাকায় চাকরির জন্য আসা এক ছোটভাই একটা বাসায় অনাহারে আছে। নাম্বার নিয়ে তৎক্ষনাৎ ফোন দিলাম। আমি পরিচয় দিতেই প্রায় কান্না জড়িত কন্ঠে জানালো, সে ছাত্রলীগের সক্রিয় কর্মী, পারিবারিক সমস্যার জন্য একটা জিমে চাকরি করতে এসেছে। দুইদিন যাবত কিছু খায় নাই, খুব অসুস্থ বোধ করছে। সেই জিমের একটি রুমেই আছে সে, আশেপাশে কোন খাবার হোটেল খোলা নেই, পরিচিত কেউও নাই যে সাহায্য করবে। আর বাস বন্ধ থাকায় দেশেও যেতে পারছে না।

আমার সাথে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সরকারি তিতুমীর কলেজের মারুফ হোসেনকে পাঠালাম। ওর মাধ্যমে ছেলেটার কাছে খাবার, আগামী ১৫ দিনের খাদ্যসামগ্রী ও কিছু ফলমূল পাঠানো হয়েছে। আর অনেক চেষ্টার পর পাশের বাড়ির এক দারোয়ান চাচাকে অনুরোধ করে রান্নার ব্যবস্থাও করে দেয়া হয়েছে।

কিছুক্ষণ আগে মারুফ ফোন করে জানালো, ছেলেটা খুশীতে কান্না করছে। বলছিলো, ভাই এতটা অসুস্থ আর দুর্বল লাগছিলো, খাবার না পেলে হয়তো মারাই যেতাম।

আপনার আশেপাশেই হয়তো পরিস্থিতির শিকার এমন অসহায়, ক্ষুধার্ত-বিপদগ্রস্ত মানুষ আছে। একটু খোঁজ নিন, আপনার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করুন।

আন্তরিক ধন্যবাদ, স্নেহের অনুজ মারুফ হোসেন। এভাবেই সবসময় বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে পাশে থাকবি, এই প্রত্যাশা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬