বাতিল হতে পারে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরও

০৩ এপ্রিল ২০২০, ১০:২১ AM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে নিউজিল্যান্ড দলের সামনে ব্যস্ত সূচি এখন থমকে দাড়িয়ে। এবছরই জুন-জুলাই মাসে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগস্টে বাংলাদেশ সফরের কথা। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা কেন উইলিয়ামসনদের। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি হুমকির মুখে ফেলতে পারে।

আজ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তবে বড় চিত্রটা দেখতে হবে। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দী। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা নয়, আমাদের সমাজের ভালোও দেখতে হবে।’

এর আগে নিউজিল্যান্ড নারী দলের শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়েছে, যা এপ্রিলের শেষে হওয়ার কথা। তবে নিউজিল্যান্ডের ভাগ্য ভালো যে তাদের ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পরই করোনাভাইরাস আঘাত হানে। ঘরের মাঠে দ্বিপাক্ষিক কোনো সিরিজ স্থগিত করতে হয়নি কিউইদের, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট দেখা দেয়।’

আপাতত নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে। প্রধান নির্বাহী হোয়াইট বলেছেন, ‘আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটের সমস্যা হচ্ছে। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।’

ইরান হামলার মধ্যে এক লাখ রিজার্ভ সেনা ডাকছে ইসরায়েল
  • ০১ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক বনানী শাখার স্থানান্তর
  • ০১ মার্চ ২০২৬
ক্লাস নিতে চাওয়ায় শিক্ষকের ক্লাস বর্জন ইবি শিক্ষার্থীদের
  • ০১ মার্চ ২০২৬
ইরানে সামরিক আগ্রাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ৬ দাবি জানাল …
  • ০১ মার্চ ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এক ক্লিকেই…
  • ০১ মার্চ ২০২৬
জাবিতে মশার উৎপাত, প্রয়োজন সমন্বিত উদ্যোগের পরামর্শ বিশেষজ্…
  • ০১ মার্চ ২০২৬