‘সেদ্ধ ভাত খান, এটা লাটসাহেবি দেখানোর সময় নয়’

০৩ এপ্রিল ২০২০, ১০:২৩ AM

© ইন্টারনেট

করোনার প্রকোপ নিয়ন্ত্রণে ফের একবার সাধারণ মানুষের ওপর আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি ফের একবার বুঝিয়ে বললেন, এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরনোর বিপদ। হাত জোড় করে বললেন, ‘ক’টা দিন ঘরে থাকুন। আড্ডা মারার সময় অনেক পাবেন।’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সরকারি হিসাবে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ জন। মৃত্যু হয়েছে তিন জনের। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা সাত। এই পরিস্থিতিতে ফের একবার রাজ্যবাসীকে বাড়ি থেকে না বেরনোর কাতর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। দয়া করে সরকারের নির্দেশ মেনে চলুন। রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারা বন্ধ করুন। আড্ডা দেওয়ার অনেক সময় পাবেন। সামাজিক দূরত্ব মানতেই হবে। নইলে আমরা স্টেজ থ্রিতে চলে যাব।’

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে ৩১ জন করোনারোগী চিকিৎসাধীন। তিন জন সেরে উঠে বাড়ি চলে গিয়েছেন। তিন জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়।

নবান্ন সূত্রের খবর, লকডাউনের এক সপ্তাহ পার করার পর থেকেই বহু জায়গায় মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক জায়গায় কেউ করোনায় আক্রান্ত হননি বলে বিকেলে রাস্তার পাশে আড্ডায় বসে যাচ্ছে মানুষজন। সকালে বাজারে গিয়ে ভিড় করছেন।

এ ব্যাপারে মুখ্যমন্ত্রী সাবধান করে বলেন, ‘সেদ্ধ ভাত আর ডাল খান। এটা লাটসাহেবি দেখানোর সময় নয়।’ খবর: হিন্দুস্তান টাইমস।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬