এপ্রিলের শেষে নিয়ন্ত্রণে আসবে করোনা, দাবি চীনা বিশেষজ্ঞের

০৩ এপ্রিল ২০২০, ০৯:৩০ AM
জুং নানশান

জুং নানশান © সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে বিজ্ঞানীদের ঘুম হারাম। দিনকে দিন হু হু করে বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। ভাইরাসটির কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষের। তবে এরই মধ্যে আশার বানী শুনিয়েছেন চীনের জুং নানশান।

আগামী এপ্রিল মাসের শেষ দিকে প্রাণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণে আসতে পারে বলে মন্তব্য করেছেন চীনের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুং নানশান। বুধবার চীনের শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জুং নানশান বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হচ্ছে এ মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে। তবে আগামী বসন্তে আরও একটি ভাইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৪ হাজার ৩২০ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১৩ হাজার ৯১৫ জন। করোনাভাইরাসে বিশ্বে ৫৩ হাজার ১৯০ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৩৮৬ জন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬