করোনা: অর্ধলাখ ছাড়াল মৃতের সংখ্যা

০৩ এপ্রিল ২০২০, ০৮:৩১ AM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৫ হাজার চারশ ৬৬ জন। তাদের মধ্যে মারা গেছে ৫৩ হাজার একশ ৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা সাত লাখ ৫০ হাজার ৪৭ জন। তাদের মধ্যে ৩৭ হাজার ছয়শ ৯৬ জনের অবস্থা গুরুতর।

করোনায় আক্রান্তের দিক থেকে এখনো সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৬৬ জন।ইতোমধ্যে মারা গেছে ৬ হাজার ৭৫ জন এবং গুরুতর অবস্থায় আছে পাঁচ হাজার চারশ ২১ জন।

ইতালিতে মারা গেছে ১৩ হাজার নয়শ ১৫ জন এবং স্পেনে মৃতের সংখ্যঅ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার তিনশ ৪৮ জনে। ফ্রান্সে মৃতের সংখ্যা পাঁ হাজার তিনশ ৮৭ জন এবং জার্মানিতে এক হাজার একশ সাতজন।

চীনে ৮১ হাজার পাঁচশ ৮৯ জন আক্রান্ত হলেও সেরে গেছে ৭৬ হাজার চারশ আটজন। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার আটশ ৬৩ জন এবং মারা গেছে মোট তিন হাজার তিনশ ১৮ জন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬