পুলিশের ওপর কাশি, ছয় মাসের কারাদণ্ড

০৩ এপ্রিল ২০২০, ০৮:২২ AM

© সংগৃহীত

লন্ডনে এক পুলিশ কর্মকর্তার ওপর কাশি এবং তাঁকে করোনাভাইরাসে আক্রান্ত করার হুমকি দেওয়া এক ব্রিটিশ ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার যুক্তরাজ্যের একটি আদালত অ্যাডাম লুইস নামের ওই ব্যক্তিকে এ সাজা দেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে জানানো হয়, ২০১৮ সালে পাস হওয়া জরুরি কাজে নিয়োজিত কর্মীদের বিরুদ্ধে হামলাসংক্রান্ত একটি আইনের আওতায় অ্যাডামকে কারাদণ্ড দেওয়া হলো।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে অ্যাডাম সেন্ট্রাল লন্ডনে কিছু গাড়ির দরজা খোলার চেষ্টা করেন। পুলিশ কর্মকর্তারা তাঁকে বাধা দেন এবং তল্লাশির চেষ্টা করেন। এ সময় অ্যাডাম পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে কাশতে শুরু করেন। সূত্র: এএফপি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬