কোয়ারেন্টিনে রয়েছেন মাওলানা সাদ

০২ এপ্রিল ২০২০, ০৯:৫১ PM

© ফাইল ফটো

কোয়ারেন্টিনে রয়েছেন মাওলানা সাদ। গোপন অডিওবার্তায় মাওলানা সাদ নিজেই এ কথা জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, অডিওবার্তায় মাওলানা সাদের এমন বক্তব্যের পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছে দিল্লি পুলিশ। করোনা রোগীদের সেবায় নিয়োজিত ১৪টি হাসপাতালের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।

মারকাজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রথম অডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, মৃত্যুর সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। তিনি জোর দিয়ে বলেন করোনাভাইরাস তার অনুসারীদের কোনও ক্ষতি করতে পারবে না।

দ্বিতীয় অডিও বার্তায় তিনি তাবলিগের সদস্যদের সরকারি নির্দেশনা মেনে নিয়ে ভিড় এড়িয়ে চলার আহ্বান জানান। এতে তিনি বলেন, 'নিঃসন্দেহে এখন দুনিয়ায় যা কিছু ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধের ফল। আমাদের বাড়িতে থাকা উচিত, আল্লাহর ক্রোধ প্রশমনের সেটাই একমাত্র পথ। প্রত্যেকের ডাক্তারের পরামর্শ মেনে চলা এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা উচিত। আমাদের সদস্যরা যেখানেই থাকুন না কেন তারা প্রশাসনের আদেশ মেনে চলুন'। তিনি বলেন, 'কোথায় আছেন সেটা বিষয় নয়, নিজেকে কোয়ারেন্টিনে রাখুন। এটা ইসলাম ও শরিয়ত বিরোধী নয়।'

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬