যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘন্টায় ১৩ বাংলাদেশির মৃত্যু

০২ এপ্রিল ২০২০, ০১:২৮ PM

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।এরমধ্যে নিউইয়র্কে ১১ জন এবং নিউজার্সিতে দুই বাংলাদেশি রয়েছে। নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক এবং জ্যাকশন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে নিউইয়র্ক ও নিউজার্সিতে ৫০ জনের অধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে।জাকারিয়া মাসুদ বলেন, ‘আমাদের কাছে যে সংবাদ আছে সে অনুযায়ী উবার ও ট্যাক্সিচালকদের বড় অংশ আক্রান্ত হয়েছেন। মারা যাওয়াদের মধ্যে এদের সংখ্যাই বেশি।’

তিনি বলেন, ‘উবার বা ট্যাক্সিতে বিভিন্ন অঞ্চলের মানুষ উঠেছেন। নতুন আসা বিদেশিরাও উঠেছেন। ইউরোপের দেশগুলোর মানুষও উঠেছেন। এতে চালকরা আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাদের মাধ্যমে পরিবারকেও আক্রান্ত করে থাকতে পারেন।’ এছাড়া সুপার স্টোরগুলো থেকেও অনেকে আক্রান্ত হয়েছেন বলেও মনে করছেন তিনি।

নিউইয়র্ক পুলিশের একজন বাংলাদেশি সদস্য বলেন, ‘নিউইয়র্কের মানুষ কোনো আইন মানেনি, লকডাউনকেও গুরুত্ব দেয়নি। জরুরি প্রয়োজন নেই তারপরও অনেক বাংলাদেশি রাস্তায়। একজনের কাছে জানতে চাইলাম। বললেন, এখনই চলে যাব। কিছু হবে না।’

তিনি বলেন, ‘নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। গতকাল জেনেছিলাম ৮ জন, আজ জানলাম কমপক্ষে ১৪ জন মারা গেছেন। আর গুঞ্জনে থাকা সংখ্যা আরও অনেক বেশি। হাসপাতালে আছেন অনেক, লাইফ সাপোর্টে আছেন তিন জন।’

যুক্তরাষ্ট্রে মৃত্যের সংখ্যা দুই লাখ ৪০ হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে হোয়াইট হাউজ। বুধবার সকাল পর্যন্ত নিউইয়র্ক সিটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯১৫ জন। মৃত্যু হয়েছে এক হাজার ১৩৯ জন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬