এবার যুক্তরাষ্ট্রে

করোনায় মারা গেলো দেড় মাসের শিশু

০২ এপ্রিল ২০২০, ১২:১৩ PM

© প্রতীকী ছবি

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। বৃদ্ধ থেকে শুরু করে এমনকি বাদ যায়নি শিশু পর্যন্ত। এবার যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে দেড় মাসের এক শিশু মারা গেছে। বুধবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। করোনায় এটি সবচেয়ে কম বয়সী শিশুর মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কানেক্টিকাট রাজ্যের গভর্নর নেড লেমন্ট একটি টুইট বার্তায় বলেন, অচেতন অবস্থায় গত সপ্তাহে শিশুটিকে হাসপাতালে আনা হয় এবং শিশুটি সুস্থ হয়ে উঠতে পারেনি। এটা হৃদয় বিদারক।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যেও করোনায় আক্রান্ত হয়ে নয় মাসের এক শিশু মারা যায়। করোনায় যুক্তরষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ১শ ১০ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ১৭৫ জন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬