দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংকটে বিশ্ব: জাতিসংঘ

০১ এপ্রিল ২০২০, ০৮:১১ PM

© ফাইল ফটো

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস করোনাভাইরাসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ‘সবচেয়ে ভয়াবহ সংকট’ বলে অভিহিত করেছেন। জাতিসংঘপ্রধান সতর্ক করেছেন, করোনাভাইরাস মহামারি বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে মহাসংকটে ফেলেছে।

গুতেরেস বলেন, ইউরোপে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো এক দিনে তাদের সর্বোচ্চসংখ্যক মৃত্যুর খবর দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে ৮ লাখ ৫৭ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক দিনে ৮০০ জনের মৃত্যু হয়েছে, যা দেশটিতে মোট মৃত মানুষের সংখ্যা ৩ হাজার ৭০০–তে পৌঁছে দিয়েছে। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হওয়ার ঘটনাও এখন যুক্তরাষ্ট্রে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এর উৎপত্তিস্থল চীনে মারা গেছে ১ হাজার ২৮২ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির বরাতে আল–জাজিরা জানিয়েছে, বিশ্বজুড়ে ৮ লাখ ৫৭ হাজার মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। করোনার আক্রান্ত হয়ে ৪২ হাজার মানুষ মারা গেছেন।

স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি মহামারি শুরুর পর থেকে এক দিনে তাদের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা জানিয়েছে। ইতালিতে এ পর্যন্ত ১২ হাজার ৪২৮ জন মারা গেছে। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬