চীনের সড়কে প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী মাইন

০১ এপ্রিল ২০২০, ০৫:৩০ PM
বাংলাদেশি শিক্ষার্থী মো. ময়নুদ্দিন

বাংলাদেশি শিক্ষার্থী মো. ময়নুদ্দিন © সংগৃহীত

চীনের চেনগং শহরে অবস্থিত ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মো. ময়নুদ্দিন ওরফে মাইন (২২) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে মোটরসাইকেলে ছাত্রাবাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত মাইনের গ্রামের বাড়ি যশোর জেলার চৈগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। আব্দুল মালেক ও নাসিমা বেগমের একমাত্র ছেলে মাইন। চার ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

কলেজে অধ্যয়নরত মাইনের বন্ধুদের মাধ্যমে জানা গেছে, মাইন দুই বছর ধরে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষে ৪র্থ সেমিস্টারে পড়াশোনা করছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে ছাত্রাবাসে ফিরছিল। পথে তাকে বহনকারী মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অব কুনমিং ইউনিভার্সিটিতে নেওয়া হয়। রাত ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।

চীনে বাংলাদেশ কনস্যুলেট অফিস কুনমিং জানিয়েছে, করোনার মহামারি কমলে মরদেহ দেশে পাঠানো হবে। দ্রুত কিছু একটা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তার পরিবারের পাশে আছি।

হাসপাতালের ডাক্তার বলেছেন, মাথা এবং বুকে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়। তাছাড়া তার নিম্ন রক্তচাপ ছিল। ফলে তার মৃত্যু হয়। বর্তমানে লাশ চেনগং ফাস্ট অ্যাফিলিয়েট হসপিটাল অব কুনমিং ইউনিভার্সিটির মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে তাদের হাতে এখন কোনো সুযোগ নেই। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটা ধীরগতিতে চলছে। তবে দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকে হসপিটালের খরচসহ অন্যান্য সার্বিক সহযোগিতায় তারা ছিল।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close