করোনা রোগীর যমজ সন্তান, নাম রাখা হলো করোনা ও ভাইরাস

০১ এপ্রিল ২০২০, ০৩:১০ PM

© সংগৃহীত

করোনায় আক্রান্ত অবস্থায় যমজ সন্তান জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী আন্নামারিয়া জোসে রাফেল গঞ্জালেস। মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হসপিটালে ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন তিনি। আর তাদের নাম রেখেছেন করোনা এবং ভাইরাস।

ওই হাসপাতালের চিকিৎসকরা জানান, আন্নামারিয়া একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। হাসপাতালের চিকিৎসকদের মধ্যে একজন মজার ছলেই আন্নামারিয়াকে বলেন, তার ভাইরাস জোসে মিগুয়েল গঞ্জালেজ নামে একটি ছেলে এবং কারোনা জোসে মিগুয়েল গঞ্জালেস নামের একটি মেয়ে হয়েছে। নাম দুটো আন্নামারিয়ার পছন্দ হওয়ায় সন্তানদের নাম তিনি করোনা ও ভাইরাস রাখারই সিদ্ধান্ত নেন।

মেক্সিকো সিটি হাসপাতালের চিকিৎসক এদুয়ার্দো ক্যাস্তিলাস স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি নিছক মজার ছলেই নাম দুটো বলেছিলাম। তবে আন্নামারিয়া যে সত্যিই তার সন্তানদের নাম করোনা ও ভাইরাস রাখার সিদ্ধান্ত নেবেন তা আশা করিনি। আপাতত মা ও তার দুই সন্তানই সুস্থ আছে বলে আনন্দিত গোটা মেক্সিকো সিটি হাসপাতাল।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬