আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে আট লাখ, মৃত্যু ৪২ হাজারের অধিক

০১ এপ্রিল ২০২০, ০৯:৫০ AM

© সংগৃহীত

করোনার আতঙ্ক ও আক্রান্তের সংখ্যা সারা বিশ্বে ছড়িয়েছে খুব দ্রত। এরই মধ্যে করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইতালিসহ বেশ কয়েকটি দেশ। বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৮৮৯ জন।

শনাক্তের সংখ্যার দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭৯২ জন এবং মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮ জন।

স্পেনে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৯২৩ জনের শরীরে। এরমধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৬৪ জন।

অন্যদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়নি কারও শরীরে।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬