করোনায় প্রাণ গেল কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের

৩১ মার্চ ২০২০, ০৪:৫১ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এবার প্রাণ হারালেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকিম ইয়োমবি-ওপানগো (৮১)। সাবেক এই প্রেসিডেন্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে মারা গেছেন বলে জানিয়েছে ব্যানারমা নিউজ।

ওপানগোর পরিবারের সদস্যরা বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর প্রেসিডেন্ট ছিলেন ওপানগো। ১৯৭৯ সালে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেনিস স্যাসু এনগুয়েসু ওপানগোকে ক্ষমতাচ্যুত করেন।

১৯৯১ সালে দেশটিতে বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয়। তার আগে বেশ কয়েক বছর কারাগারেই কাটাতে হয় ওপানগোকে। তবে ১৯৯৭ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

গৃহযুদ্ধ শুরু হলে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্বাসনে যান ওপানগো। সেখানেই কয়েকদিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা হলো না তার।

উল্লেখ্য, ফ্রান্সে এখন পর্যন্ত ৪৪ হাজার ৫৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু বরণ করেছেন ৩ হাজার ২৪ জন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬