এশিয়ার দুই কোটি ৪০ লাখ লোক দরিদ্র হয়ে যাবে: বিশ্বব্যাংক

৩১ মার্চ ২০২০, ১২:০২ PM

© ফাইল ফটো

বিশ্ব অর্থনীতিতে মারাত্মক আঘাত হানবে মহামারি করোনাভাইরাস। এর প্রভাব পড়বে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর। বিশ্ব ব্যাংকের একটি তথ্য বলছে, করোনার কারণে অর্থনৈতিক মন্দা থেকে নিষ্কৃতি পাবে না এই অঞ্চলের প্রায় ২৪ মিলিয়ন (দুই কোটি ৪০ লাখ) মানুষ। তারা দরিদ্রতার শিকার হবে।

বিশ্ব ব্যাংক বলেছে, করোনাভাইরাসের কারণে অর্থনীতির ওপর যে প্রভাব পড়েছে, এতে করে সব দেশই তাৎপর্যপূর্ণভাবে আক্রান্ত হবে।যেসব পরিবারের জীবিকা শিল্প-কারখানার ওপর নির্ভরশীল, তারা চরম ঝুঁকিতে রয়েছে।

বিশ্ব ব্যাংকের আশঙ্কা, বিশ্বের প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি) মানুষ দরিদ্রতায় পতিত হবে। চীনে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫ মিলিয়নে।করোনাভাইরাসের কারণে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উন্নয়নশীল দেশগুলোর প্রবদ্ধি ২ দশমিক ১ শতাংশ কমে যাবে।

বিশ্ব ব্যাংক বলেছে, থাইল্যান্ডের পর্যটনখাত এবং ভিয়েতনাম, কম্বোডিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোতে মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬