নিউইয়র্কে করোনায় মারা গেলেন বাংলাদেশি ফটোসাংবাদিক স্বপন

৩১ মার্চ ২০২০, ১১:১০ AM

© টিডিসি ফটো

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার দুপুরে প্রবাসী আব্দুল হাই স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি জ্যমাইকার কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার রাত ১০ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে নিউইয়র্কে ২২ বাংলাদেশি মারা গেলেন।

বছর তিনেক আগে তিনি পাড়ি জমান আমেরিকায়। তিনি আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার মারা যান তিনি। পাচঁদিন আগে কুইন্স জেনারেল হাসপাতালে নিয়মিত ডায়ালিসিস করতে যান স্বপন, সেদিনই চিকিৎসকরা তার দেহে করোনায় উপস্থিতি পেয়ে হাসপাতালেই রেখে দেন।

আব্দুল হাই স্বপন দৈনিক বাংলাবাজার এবং দৈনিক মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন ফটো সাংবাদিক হিসাবে করেছিলেন। নিউইয়র্কে সাপ্তাহিক আজকাল, প্রথম আলো উত্তরামেরিকা ও টিবিএন-২৪ টিভিতে কাজ করেছেন। সর্বশেষ ছিলেন আজকাল পত্রিকায়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬