সৌদিতে করোনায় এক বাংলাদেশির মৃত্যু

৩১ মার্চ ২০২০, ১০:৩২ AM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশি মারা গেছেন। তার বাড়ি সাভারে। গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। সোমবার (৩০ মার্চ) হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।

মৃত ব্যক্তির কোনও আত্নীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি। তার পাসপোর্টে যে জরুরি নম্বর দেওয়া আছে সেটিতে প্রথমে ফোন করে সংযোগ পাওয়া যায়নি। অনেক চেষ্টার পরে যখন সংযোগ পাওয়া গেলে তখন বলা হলো সেটি ভুল নম্বর।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬