করোনায় ৯৯% কার্যকর অস্ত্র, শরীরে ঢুকে খেয়ে ফেলবে ভাইরাস

৩০ মার্চ ২০২০, ০৯:৪৩ PM

© চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের টুইট

বিশ্বে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় এবং এর চিকিৎসায় বিশেষ ন্যানোমেটেরিয়াল আবিষ্কারের দাবি করেছে চীনা বিজ্ঞানীরা। এটি আক্রান্ত রোগীর শরীরে ঢুকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে করোনাভাইরাস।

চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক টুইটে এ তথ্য জানিয়েছে। এতে নতুন করে আশার আলো পেয়েছে গোটা বিশ্ব। তাদের ভাষ্য, করোনার মোকাবিলার জন্য প্রতিষেধক প্রস্তুত। চীনা গবেষকদের দাবি, ওষুধটি রোগীদের প্রয়োগ করে ৯৬.৫-৯৯.৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে।

বিশ্বে করোনায় সোমবার রাত পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ৩৪৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৩ হাজার ৯৯ জন। ইতালিতেই মারা গেছেন ১০ হাজার ৭৭৯ জন। স্পেনে মৃত্যু হয়েছে সাত হাজার ৩৪০ জনের। আর সবচেয়ে বেশি এক লাখ ৪৫ হাজার ৬৮৯ জন আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন বলেছে, করোনাভাইরাস মোকাবিলায় গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন। এটি শরীরে প্রবেশ করে করোনাভাইরাস শুষে নেয়। এরপর তাকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে দেয়।

চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের টুইট

 

তবে বৈজ্ঞানিকরা এটিকে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন। তাদের মতে, এটি একটা জৈব অস্ত্র। এটিকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে। ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট তৈরিতেও ব্যবহার করা হয়। করোনার মোকাবিলায় এটি দেহে প্রবেশের পর বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে, তাতেই আসে সাফল্য।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close