ভারত

করোনায় শুটিং বন্ধ করে নার্সের কাজে যোগ দিলেন অভিনেত্রী

৩০ মার্চ ২০২০, ০৫:৪২ PM
শিখা মালহোত্রা

শিখা মালহোত্রা © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। ভারতও করোনার ছোবল থেকে রক্ষা পায়নি। পুরো ভারতজুড়ে চলছে লকডাউন। তাই সব ছবি, সিরিয়ালের শুটিং বন্ধ। এই সময়টা সব অভিনেতা, অভিনেত্রীরাই বাড়িতে বসে সময় কাটাচ্ছেন। তারই মধ্যে নজির গড়লেন শিখা মালহোত্রা নামের এক অভিনেত্রী।

শিখা এখন মুম্বাইয়ের এক ট্রমা সেন্টারে নার্স হিসেবে কাজ করছেন। যত্ন নিচ্ছেন করোনা আক্রান্ত রোগীদের। হিন্দুস্তান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়ে যোগ দেওয়ার আগে শিখা দিল্লির সফদরজঙ্গ হাসপাতাল থেকে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। তাই অভিনয় আপাত স্থগিত হতেই তিনি অর্জিত শিক্ষা কাজে লাগাতে কাজ করে যাচ্ছেন।

বিশ্বব্যাপী চলছে মহামারি। ভারতের পরিস্থিতিও একটু একটু করে খারাপের দিকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকতে নিজের জীবনের ঝুঁকিকে তুচ্ছে করে কাজ করছেন শিখা মালহোত্রা। তবে এখন তিনি আর অভিনেত্রী নন। তিনি একজন সেবিকা।

বিজ্ঞানে স্নাতক শিখা নার্সিং প্রশিক্ষণও নিয়েছিলেন। এখন সেই শিক্ষা কাজে লাগাতে পেরে তিনি গর্বিত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শিখা। একই সঙ্গে তিনি সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধও করেছেন। বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন যেমন নির্দেশ দিয়েছে তা যেন সকলে মেনে চলেন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬