জার্মানিতে আরও পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত

৩০ মার্চ ২০২০, ১১:০৩ AM

© ডয়েচে ভেলে

জার্মানিতে আরো পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ সবমিলিয়ে দেশটিতে অন্তত ১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত বলে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে৷

বার্লিনে নিযুক্ত বাংলাদশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ জানান, জার্মানিতে আরো অন্তত পাঁচজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ‘জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের এক বাংলাদেশি বাসিন্দা বার্লিনে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া রাজ্যটির ক্রেফেল্ড শহরে এক পরিবারের দুই শিশুসহ চার সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

প্রসঙ্গত, ইউরোপের কেন্দ্রের দেশ জার্মানিতে ২৫ থেকে ৩০ হাজারের মতো বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে ধারণা করা হয়। তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের মতো।

এর আগে পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেন ইমতিয়াজ আহমেদ। তিনি শনিবার বলেছিলেন, ‘বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন৷ তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন৷’ খবর: ডয়েচে ভেলে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬