করোনা আতঙ্কে সন্তানকে বুকে নিতে না পেরে কাঁদলেন চিকিৎসক বাবা

২৯ মার্চ ২০২০, ০৭:৫৭ PM

© সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে দিশেহারা মানুষ। মরণ থাবা থেকে লাখ লাখ মানুষকে বাঁচাতে দিনরাত এক করে কাজ করছেন চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা। বাংলাদেশ থেকে ইতালি, যুক্তরাষ্ট্র থেকে স্পেন; সব জায়গায় ছবিটা এক। এমন পরিস্থিতিতে সৌদি আরবের চিকিত্‍সকের এক ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির চিকিত্‍সকের পোশাকে বাড়ি ফিরেছেন। তাকে দেখে দরজার অন্যদিকে এক শিশু দাঁড়িয়ে আছে। সে চিকিত্‍সক বাবাকে দেখে দৌড়ে তার কোলে উঠতে চায়। কিন্তু বাবা তাকে দূরেই আটকে দিচ্ছেন। করোনার ভয়ে সন্তানকে বুকে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন বাবা।

আসলে সৌদির ওই চিকিত্‍সক এই মুহূর্তে করোনার চিকিত্‍সা করছেন। কারণ এই রোগের সংক্রমণ এতো সহজে ছড়িয়ে পড়ে তা এখন সকলেরই জানা। তাই চিকিত্‍সক বাবা নিজের প্রাণের থেকে প্রিয় সন্তানকে বাঁচাতে তার থেকে দূরেই থামিয়ে দিচ্ছেন।

কিন্তু শারীরিক ও মানসিক অসহ্য চাপে থাকা চিকিত্‍সকের কাছে সন্তানের স্পর্শ যে অসামান্য শান্তি এনে দেয় এটাও এই মুহূর্তে হচ্ছে না তাই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬