আম গাছের ডালে কোয়ারেন্টিনে ৭ যুবক

২৯ মার্চ ২০২০, ০৬:৪৯ PM

© সংগৃহীত

ভারতে করোনা ভাইরাসের কারনে চলছে লকডাউন। এর মধ্যেই চেন্নাই থেকে পশ্চিমবঙ্গে নিজেদের গ্রামে ফেরেন সাত যুবক। তবে গ্রামবাসী তাদেরকে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদরে কোয়ারেন্টিনে থাকতে বলেন। তবে মাটির ঘরে থাকার জায়গা না থাকায় আমগাছের ডালে তারা মাচা তৈরি করে সেখানেই কোয়ারেন্টিনে আছেন ওই সাতজন। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরের ভাঙিডিনির ঘটনা এটি।

চেন্নাইফেরত বিজয় সিং লায়া গণমাধ্যমকে বলেন, ‘গাছেই দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছি। খাবার নেওয়া বা অন্য প্রয়োজন ছাড়া নিচে নামছি না। সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই পদক্ষেপ। এতে, গ্রামবাসীরাও খুশি।’

গাছে কোয়ারেন্টিনে থাকা আরেক যুবক বিমল সিং সর্দার বলেন, আমরা প্রথমে বলারামপুর পুলিশ স্টেশনে যাই। সেখানে থাকা কর্মকর্তা আমাদের কথা শুনে স্থানীয় হাসপাতালে পাঠান। চিকিৎকরা আমাদের নাম ও মোবাইল নাম্বার লিখে রাখেন। তারা আমাদেরকে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে বলেন।

তিনি আরও বলেন, যখন আমরা গ্রামে ঢুকি তখন গ্রামবাসীরা আমাদের আটকায়। তারা আমাদেরকে কোনো রকম সুযোগ না দিয়ে গ্রামের পাশেই একটি আমগাছে আমাদের থাকার ব্যবস্থা করে।

ভাঙিডি গ্রামের এক বাসিন্দা বলেন, ‘অন্যদের যাতে ভাইরাস আক্রান্ত করতে না পারে তাই তাদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে ঘর নেই। তাই এই বিকল্প পদ্ধতিতে রাখা হয়েছে। তবে, প্রয়োজনীয় সবকিছু সেখানে আমরা দিয়ে আসছি।’

প্রশাসন আইসোলেশনের জন্য আলাদা ব্যবস্থা করবে বলে আশা গ্রামবাসীদের। কোয়ারেন্টিনে থাকা দীনবন্ধু সিং সর্দার বলেন, ‘আমাদের খাবার আলাদা থালা, কাপড় ধোয়ার সাবান গ্রামবাসীরাই দিচ্ছেন।’

রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী বলরামপুরের বিধায়ক শান্তিরাম মাহাতো বলেন, ‘অযোধ্যা পাহাড়ের কাছে এই ধরনের ব্যবস্থা চালু আছে। হাতি তাড়াতে এই উদ্যোগ করা হয়। আমি সাত যুবকের ফেরার কথা শুনেছি। দেখা যাক কী করতে পারি।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা
  • ২১ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬