জার্মানিতে করোনায় আক্রান্ত আরও ৫ বাংলাদেশি

২৯ মার্চ ২০২০, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে জার্মানিতে নতুন করে আরও পাঁচ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এর আগে পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। সবমিলিয়ে দেশটিতে ১০ বাংলাদেশি এখন করোনায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।

রবিবার বার্লিনে নিযুক্ত বাংলাদশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ জানান, জার্মানিতে আরো অন্তত পাঁচজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের এক বাংলাদেশি বাসিন্দা বার্লিনে করোনায় আক্রান্ত হয়েছেন৷ এছাড়া রাজ্যটির ক্রেফেল্ড শহরে এক পরিবারের দুই শিশুসহ চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জার্মানিতে সরকারি হিসেবে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ৪৮ হাজার পাঁচশ ৮২ জন। আর এই ভাইরাসে অন্তত তিনশ ২৬ জন মারা গেছেন। দেশটিতে করোনায় মৃত্যুর হার শূন্য দশমিক সাত শতাংশ। এদিকে, ১০ বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেলেও কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্তের খবর শনিবার নিশ্চিত করেন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ইমতিয়াজ আহমেদ। তিনি শনিবার বলেছিলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে' রয়েছেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬