ঢাকায় পৌঁছেছে আলিবাবার ৩ লাখ মাস্ক

২৯ মার্চ ২০২০, ০৬:৫৫ PM

© সংগৃহীত

চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার দেওয়া তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে। আলিবাবা ফাউন্ডেশন এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় এই মাস্কগুলো বাংলাদেশকে দেওয়া হলো।

রবিবার দুপুরে এক বিশেষ কার্গো বিমানে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মাস্কগুলো ঢাকায় এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের উপ প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান।

আলীবাবার পাঠানো এসব মাস্কের মধ্যে দুই লাখ ৭০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং বাকি ৩০ হাজার এন ৯৫ মাস্ক। এই মাস্কগুলো করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত প্রথম সারির চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি বলে জানান হুয়ালং ইয়ান।

ফেসবুক পোস্টে ইয়ান লেখেন, এই সব মাস্ক উচ্চ গুণগত মানের যেগুলো হাজার হাজার জীবন বাঁচাতে চাইনিজ চিকিৎসকেরা ব্যবহার করেছেন।

এর আগেও শুক্রবার (২৭ মার্চ) করোনা সনাক্তকরণে ৩০ হাজার কিট বাংলাদেশ সরকারকে দেওয়া হয় আলিবাবার পক্ষ থেকে।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close