মনে হচ্ছে আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি : মোনালিসা

২৯ মার্চ ২০২০, ০৫:০৫ PM

© ফাইল ফটো

২০১৩ সালে হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। নিউইয়র্কে সেফোরা নামের আন্তর্জাতিক মেকআপ প্রতিষ্ঠানে বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন।

বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। আর তাতে শঙ্কিত হয়ে পড়ছেন মোনালিসা। নিজের ফেসবুকে তিনি জানিয়েছেন ‘মনে হচ্ছে আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি’। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মোনালিসার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘দিন দিন আমাদের চারপাশটা অপরিচিত হয়ে উঠছে। এখন প্রতি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি, আমি এখনো বেঁচে আছি। জানালা দিয়ে বাইরে তাকালেই খা খা করে। রাস্তাশূন্য, মানুষ নেই, গাড়ি নেই, নেই সংগীত। মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, দিন দিন পৃথিবী যেন এক অন্য পৃথিবীটা, যেন এলিয়েনদের গ্রহ হয়ে আসছে। মনে হচ্ছে আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি, হে আল্লাহ কখন এই অবস্থা ঠিক হবে? কবে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবো? পৃথিবীর এমন অবস্থা আমি জীবনে কখনোই দেখিনি। কেউ জানে না কাল কী হবে, কে আক্রান্ত হবে, কে মারা যাবে... কেউ জানে না’...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬