করোনা ভ্যাকসিন পরীক্ষায় পাঁচশ জনকে খুঁজছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

২৯ মার্চ ২০২০, ১২:৫৯ AM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় দরকার করোনার টিকা বা ওষুধের। সে চেষ্টায় দিনরাত এক করে লড়ছেন প্রায় সব দেশের গবেষকেরা। যত দ্রুত সম্ভব সেই টিকা বা ওষুধ আবিষ্কার করতে চাইছেন তারা।

এ পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি টিকা তৈরি করেছেন। ভ্যাকসিনটির নাম সিএইচএডিওএক্সওয়ান এনসিওভি-১৯। সেই ভ্যাকসিনটি তারা এবার পরীক্ষা করে দেখতে চান। আর তার জন্য দরকার পাঁচশ জন সুস্থ সবল মানুষ।

১৮ বছর বয়স থেকে ৫৫ বছর বয়সী সুস্থ সবল মানুষদের এই পরীক্ষায় স্বেচ্ছাসেবক হতে আহ্বান জানানো হয়েছে। কেউ চাইলে তিনি যোগাযোগও করতে পারেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এই ট্রায়াল বা পরীক্ষার অনুমতিও দিয়েছে ইউকে রেগুলেটর অ্যান্ড এথিক্যাল রিভিউয়ারস।

এ টিকা পরীক্ষা করতে পারলে বোঝা যাবে মানুষের শরীরে করোনা ভাইরাসকে রুখে দেওয়ার মত ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যাচ্ছে কি-না।

২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় যখন ইবোলা আউটব্রেক হয় তখন দ্রুত কার্যকরী টিকা বার করে বিশ্বকে চমকে দিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা গবেষকরা। এবার চ্যালেঞ্জ আরো কঠিন। এজন্য ভলান্টিয়ার পেলেও তাদের আগে প্রস্তুত করা হবে। নিরপাত্তার দিকগুলো সুনিশ্চিত করা হবে। তারপর টিকা প্রয়োগ করা হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬