করোনা: প্রত্যেক দম্পতিকে ১ কোটি ২৭ লাখ টাকা দিচ্ছেন ট্রাম্প

২৮ মার্চ ২০২০, ০৯:২৫ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে আমেরিকানদের জন্য ২ লাখ ২০ হাজার কোটি ডলার ‘উদ্ধার প্যাকেজে’ স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার অধিকাংশই ব্যয় করা হবে দেশটির নাগরিকদের জন্য।

ট্রাম্পের স্বাক্ষরিত উদ্ধার প্যাকেজের মধ্যে অন্যতম হলো আমেরিকান পরিবারগুলো সরাসরি নগদ টাকা পাবেন। এই প্যাকেজে প্রাপ্তবয়স্ক প্রতি ব্যক্তি একবারে পাবেন এক হাজার ২০০ মার্কিন ডলার এবং পর্যায়ক্রমে বছরে পাবেন ৭৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৫৯ লাখ ৩৯ হাজার টাকা।

আর একটি বিবাহিত দম্পতি একবারে পাবেন দুই হাজার ৪০০ মার্কিন ডলার এবং বছরে পাবেন এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ আকে কোটি ২৭ লাখ টাকা। এছাড়া প্রতিটি শিশু ৫০০ মার্কিন ডলার অতিরিক্ত পাবে।

বিশ্লেষকরা বলছেন, ৯/১১-এর হামলার পর এমন একতা আর দেখা যায়নি। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা সবকিছু বন্ধের মধ্যে দিয়ে মার্কিন জনজীবনে স্থবিরতার সময় আবারও এমন একতা দেখা গেল।

তবে ওভাল অফিসে উদ্ধার প্যাকেজে সম্পর্কে ট্রাম্প যখন বলেন, ‘এটি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করবে’ তখন শুধু রিপাবলিকান আইন প্রণেতারাই তাঁকে ঘিরে ছিলেন। অবশ্য ট্রাম্প এ সময় ‘আমেরিকান প্রথম’ নীতিতে সমর্থনের জন্য উভয় পার্টিকেই ধন্যবাদ জানান।

আগামী তিন সপ্তাহের মধ্যে মার্কিন নাগরিকরা এ অর্থ পাবেন বলে আশা প্রকাশ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬