করোনায় লকডাউন: মৃত মাকেও দেখা হলো না হাবিবুল বাশারের

২৮ মার্চ ২০২০, ০৮:১৪ PM

© ফাইল ফটো

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন। শনিবার দুপুর ১টার কিছুক্ষণ পর মারা যান তিনি। তবে করোনা ছড়িয়ে পরার সঙ্কায় পরিবারের সদস্যরা নিষেধ করায় তিনি মায়ের শেষযাত্রায় যেতে পারেননি।

আজ দুপুরে মায়ের মৃত্যুসংবাদ পেয়েই ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান এই নির্বাচক। কিন্তু কুষ্টিয়া থেকে হাবিবুলের স্বজনরা তাকে নিষেধ করেন আসতে।

দুপুরে গণমাধ্যমকে হাবিবুল বলেছিলেন, এ বিষয়ে তার সিদ্ধান্তহীনতার কথা। শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তই মেনে নেন হাবিবুল। কান্নায় ভেঙে পড়ে হাবিবুল জানান, সন্ধ্যায় বাদ মাগরিব পৌর গোরস্থানে দাফন করা হয়েছে হাবিবুলের মায়ের লাশ। দুই বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন হাবিবুল।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬