নিউইয়র্কে করোনায় মৃতদের জানাজা পড়াচ্ছেন বাংলাদেশি ইমাম

২৮ মার্চ ২০২০, ০৭:৪৪ PM
প্রিন্সিপাল মুফতি ইসমাইল

প্রিন্সিপাল মুফতি ইসমাইল

আমেরিকার নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের জানাজার নামাজ পড়িয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এক ইমাম। বাংলাদেশি আলেমের এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা নিয়ে তাদের পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ছিলেন। দারুল উলুম নিউইয়র্কসহ অন্যান্য প্রতিষ্ঠানে যোগাযোগ করেও তারা কোনো সাড়া পাচ্ছিলেন না। এসময় এগিয়ে আসেন আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতি ইসমাইল। তিনি একে একে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী ৪ বাংলাদেশীর জানাযা পড়ান।

গতাকাল শুক্রবারই নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ৪ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। এদের মধ্যে জ্যাকসন হাইটস (খাবার বাড়ি) দারুল হিদায়া মসজিদের একজন মুয়াজ্জিনও ছিলেন।

এ দিকে আন-নূর কালচারাল সেন্টার বাংলাদেশের নির্বাহী পরিচালক মুফতি সালমান জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের অনেকেই জানাজার নামাজ পড়াতে সাহস করেন না। বাংলাদেশেও ইতিমধ্যে কয়েকজনের জানাজা ছাড়া দাফন হয়েছে। বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তার জানাজার নামাজ আদায় করার ঘোষণা দিয়েছি।

বাংলাদেশি আলেম মুফতি ইসমাইল বলেন, একজন আলেম হিসেবে মৃত মুসলমানের জানাজা পড়ানো আমার নৈতিক কর্তব্য। নিজের কর্তব্যবোধ থেকেই আমি জানাজা পড়িয়েছি। ভবিষ্যতেও আমি এই কর্তব্য পালন করে যাব। ইনশাআল্লাহ। আগামীকাল রবিবার আরও এক করোনায় মৃত্যুবরণকারীর জানাজা পড়াবেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬