স্যানিটাইজারকে মদ ভেবে পান করে ভারতীয় কয়েদির মৃত্যু

২৮ মার্চ ২০২০, ১০:২৯ AM

© প্রতীকী ছবি

স্যানিটাইজারকে মদ ভেবে পান করে ভারতের কেরালায় এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানা যায়। কেরালার ওই কয়েদির নাম রমনকুট্টি।

বৃহস্পতিবার পালাক্কডের একটি হাসপাতালে ওই কয়েদির মৃত্যু হয়। ১৮ ফেব্রুয়ারি তাকে পালাক্কড জেলে তাকে আনা হয়। চুরির মামলায় গ্রেফতার রমনের বিচার চলছিল।

করোনাভাইরাস মোকাবেলায় কেরালার সরকার প্রয়োজনীয় স্যানিটাইজার বানাতে নির্দেশ দিলে জেল কর্তৃপক্ষ বন্দিদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, স্যানিটাইজার বানাতে তারা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করছিল। রমনকুট্টি মদ ভেবে ওই অ্যালকোহল দিয়ে বানানো হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার অসুস্থ রমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬