‘করোনা বার্গারে’ কাঁপছে ভিয়েতনামের রেস্তোরাঁ

২৭ মার্চ ২০২০, ০৮:১৯ PM

© সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তবু মানুষেরাই এই ভাইরাস নিয়ে করছে বিচিত্র সব কাণ্ড। মহামারি আকার ধারণ করা এই ভাইরাসের নামেই তৈরি করেছে বার্গার! আতঙ্কের এই সময়টাতে এই বার্গারের নামকরণ করা হয়েছে ‘করোনা বার্গার’।

চীনে করোনাভাইরাসের দেখা দিলেও এই করোনা বার্গারের জন্মস্থান ভিয়েতনাম। ভিয়েতনামের ‘তুংয়ের পিজ্জা হোম’ রেস্তোরাঁয় তৈরি করা হয় এই বার্গার। রেস্তোরাঁটির মালিক হোয়াং তুং এবং তার সহযোগীরা ব্যস্ত এই বার্গার বানানোয়।

তবে আতঙ্কের আবহাওয়াটাকে মনোবলে রূপ দিতেই এমন প্রচেষ্টা মালিকের। রেস্তোরাঁটির মালিক হোয়াং তুং বলেন, ‘করোনা আতঙ্কে মানসিকভাবে দুর্বল হয় পড়ছেন বহু মানুষ। তাদের মানসিকভাবে উজ্জীবিত করতেই এই উদ্যোগ। তাই আমরা বারবার প্রচার করছি যার ভয়ে কাঁটা, সেই শত্রুকে খেয়ে ফেলুন। তাই এই ধরনের বার্গার তৈরি করি। বার্গারের বানটি সবুজ চা দিয়ে রঙ করা হয়েছে।’

বিক্রি নিয়ে হোয়াং তুং জানান, তার ‘তুংয়ের পিজ্জা হোম’ রেস্তোঁরাটিতে দিনে ৫০টি করোনা বার্গার বিক্রি হয়।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ভিয়েতনামে থাবা বসিয়েছে এই করোনাভাইরাস। ইতিমধ্যে অসুস্থ হয়েছেন অনেকেই। তবে এই মারণ ভাইরাসে প্রাণহানি হয়নি কারও। আপাতত প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই বাড়ি বসে করোনা বার্গার নিয়ে মেতেছেন অনেকেই। [সূত্র:সাউথ চায়না মর্নিং পোস্ট]

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬