করোনায় এশিয়া কাপও কি তাহলে স্থগিত?

২৭ মার্চ ২০২০, ০৪:১৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে এরই মধ্যে ইউরোপ থেকে এশিয়ার বিভিন্ন ক্রীড়া মঞ্চের আসর স্থগিত হয়ে গেছে। আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ভেন্যু পরিবর্তন নিয়ে চলতি মাসের শুরুতে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক ছিল। তবে করোনার কারণে সেই বৈঠক এড়িয়ে গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুধু তাই নয়, পরে তা স্থগিত করে এসিসি।

এশিয়ার মর্যাদাপূর্ণ ও বহুল আকাঙ্ক্ষিত এই আসর সেপ্টেম্বরে হবে কিনা তা নিয়ে বড় রকমের দ্বিধাদ্বন্দ্বও কাজ করছে। হলে কোথায় এই খেলা হবে তাও শিগগির নির্ধারণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। চলতি মাসের শেষ দিকে বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক বাতিল করা হয়েছে।

মুম্বাই থেকে উরি, পুলওয়ামা হামলার কারণে ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক তলানিতে। এ পরিস্থিতিতে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত সাফ জানিয়ে দেয় ভারত। দুবাইয়ে ভেন্যু পরিবর্তনের বৈঠক হওয়ার আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ এ বিষয়ে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে টুর্নামেন্ট হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই সঙ্গে টুর্নামেন্টে ভারত-পাকিস্তান দুদেশই খেলবে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন তিনি।

পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি প্রাথমিকভাবে বৈঠকের আগে সৌরভের মন্তব্যকে গুরুত্বহীন বলেন। পরবর্তী সময় পিএসএলের উদ্বোধনীতে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরছে বলে জানিয়ে দেন তিনি।

করোনায় এর আগে ইউরোপীয় ফুটবলের একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। ইউরো, কোপার আসর ২০২১ সালে পিছিয়ে গেছে। অলিম্পিক পিছিয়ে হবে ২০২১ সালে। সেখানে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়া না হওয়া এখন কোটি টাকার প্রশ্ন।

মার্চের শুরুতে যে বৈঠক হওয়ার কথা ছিল, শেষে এসে করোনার কারণে তা স্থগিত ঘোষণা করা হলো। ফলে এশিয়া কাপের এ আসরও এখন পর্যন্ত ঝুলেই রয়েছে।

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬