করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে ৩৭ ডাক্তারের মৃত্যু

২৬ মার্চ ২০২০, ০৯:০৯ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বর্তমানে সবচেয়ে ভয়ানক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন।

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত দেশটির ৩৭ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।

এদিকে স্পেন এবং যুক্তরাষ্ট্রেও হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। স্পেনে এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে চীনের সংখ্যাকে। স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৯ জনের। আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ১৮৮ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ৩৭ জন আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৯০৫ জন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬