দূরত্ব মেনেই চলছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ

২৬ মার্চ ২০২০, ০৪:২২ PM

© সংগৃহীত

করোনার মধ্যে কিছু মানুষের মধ্যে বেপরোয়া ভাব দেখা গেলেও দেশের বেশিরভাগ মানুষেই যেন সামাজিক দূরত্ব মেনে চলার পক্ষেই। তাঁরা প্রয়োজনে বাড়ির বাইরে বার হলেও, অন্যের সঙ্গে দূরত্ব বজায় রেখেই কাজ সারতে চাইছেন। আর এই কাজে সব নতুন নতুন পন্থার খোঁজ মিলছে।

কংগ্রেস নেতা শশী তারুর তাঁর রাজ্য থেকে এমনই একটি ছবি টুইট করেছে।

শশী তারুর বুধবার ছবিটি টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি মুদিখানায় কী ভাবে ক্রেতা-বিক্রেতা দূরত্ব রেখেই লেনদেন করছে।

দোকানদার তাঁর ডেস্কের সঙ্গে একটি মোটা প্লাস্টিকের পাইপ বেঁধে দিয়েছেন। যার উঁচু দিকটি দোকানের দিকে ও নীচু দিকটি বাইরে ক্রেতাদের দিকে রয়েছে। ফলে দোকানদার কোনও দ্রব্য দিয়ে দিলেই তা পাইপ হয়ে সরাসরি ক্রেতার ব্যাগে চলে যাচ্ছে। ফলে কেউ কারও সংস্পর্শে আসছেন না।

শশী তারুর ছবি পোস্ট করে লিখেছে, ‘‘ক্রেতা বিক্রেতার মধ্যে দূরত্ব রেখেই চলছে বেচা কেনা।’’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন #কোভিড১৯ইন্ডিয়া।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬