করোনামুক্তিতে ডেটল খাওয়ালেন চার্চের পাস্তুরে, ৫৯ জনের মৃত্যু!

২৬ মার্চ ২০২০, ০৩:৫০ PM

© সংগৃহীত

মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা নামক এ আতঙ্ক। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। ভাইরাস করোনার কোনো প্রতিষেধক না থাকায় মারা যাচ্ছেন মানুষ। এমন অবস্থায় করোনা রুখতে চারদিকে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব। করোনা ঠেকানোর গুজবে কান দিয়ে প্রাণ হারিয়েছেন ৫৯ জন মানুষ।

কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনা ঠেকাতে এক চার্চের পাস্তুর তার অনুসারীদের ডেটল খাওয়ার পরামর্শ দেন। ওই চার্চের পাস্তুরের কথা শোনে কেনিয়ার ৬৩ জন মানুষ ডেটল খান। কিন্তু করোনা ঠেকানোর বদলে উল্টা প্রাণ হারালেন ৫৯ জন। আর চারজন বেঁচে আছেন। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এই সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই ছড়িয়ে পড়েছে চারদিকে। অনেকেই করোনার ঠেকানোর এরকম প্রাণহানিকর পরামর্শ এড়িয়ে চলার জন্য বলেন। বিশ্ব সংস্থাও এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বার বার বলছে। কিন্তু মানুষ এই কাজগুলো করেই যাচ্ছে। তবে এই নিউজের সত্যতা যাচাই করা যায়নি। অনেকেই বলছেন, এই নিউজটি ‘ফেইক নিউজ’।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে ২১ হাজার একশ ৯১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গতকাল বুধবার ছিল যুক্তরাষ্ট্রের জন্য এখন পর্যন্ত ভয়াবহ দিন। সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৪৮ জনে ঠেকেছে। তবে জন হপকিন্স ইউনিভার্সিটির দাবি, নতুন করে ১৬৪ জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়শ ৪৪ জন। তবে তিনশ ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশ ৫৬ জনে। নতুনভাবে আক্রান্ত হয়েছেন আরো দেড় হাজার মানুষ। স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার চারশ ৩৪ জন।

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬